শিক্ষাক্ষেত্রে অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন নতুন প্রজন্মের সামনে মাইলফলক হয়ে থাকবে। সে সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম।বিশেষ অতিথি প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, খালেদা জিয়া পাকিস্তান থেকে অর্থ এনে নির্বাচন করেছিলেন। আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই।