শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। এ ক্ষেত্রে আমরা সবার শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে চাই। কিন্তু এ অধিকারে কেউ বাধা সৃষ্টি করলে এবং বৈষম্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী সিলেটের গ্যাস ভবনের মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ নমঃশূদ্র কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় সমেঞ্চলন ও কনভেনশন-২০১২-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বাংলাদেশ নমঃশূদ্র কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকনের সভাপতিত্বে কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সচিব ও নমঃশূদ্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হিরালাল বালা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও নমঃশূদ্র কল্যাণ পরিষদের উপদেষ্টা অসিত ভট্টাচার্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইকবাল আহমদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, অধ্যক্ষ ব্রজেন্দ্র কুমার দাস ও সিলেট পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী।