শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা ভুয়া চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে।

একই পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল লতিফ গতকাল বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমানের কাছে ওই অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শৃঙ্খলা ভঙের কারণে কেন্দ্রীয় কমিটি আবদুল লতিফকে দল থেকে বহিষ্কার করেছে। এ জন্য তিনি আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।’