শিক্ষাঙ্গনকে মুক্ত সংস্কৃতির চারণভূমি বানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি চর্চার মাধ্যমে মনকে উৎফুল্ল রাখা যায়। এ জন্য প্রচুর বই পড়তে হবে। একই সঙ্গে সংগীত, নাচ, আবৃত্তি ও লেখালেখিতে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। শিক্ষাঙ্গনকে মুক্ত সংস্কৃতির চারণভূমি বানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বাংলাদেশ গড়তে হবে। গতকাল রোববার সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের বার্ষিক শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ-২০১১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন এ কথা বলেন।সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহ উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. জামাল নাছের ও শিক্ষক পরিষদের সম্পাদক পরিমল কান্তি পাল।