শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ এক বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন হলে সিট বণ্টনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। একদল উচ্ছৃঙ্খল ছাত্রের হাতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা নাজেহাল হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তকরণ ও ইনস্টিটিউটে রূপান্তর করার অজুহাতে রাস্তাঘাট আটকে রেখে আন্দোলন হচ্ছে। এতে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। নিজস্ব প্রতিবেদক