শিক্ষাঙ্গনে সন্ত্রাস রুখতে ঐক্যবদ্ধ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু বকর ও ফারুক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংহতি সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন এতে যোগ দেয়। এসব কর্মসূচি থেকে শিক্ষাঙ্গনে সন্ত্রাস রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়।আবু বকর হত্যার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সংহতি সমাবেশ।সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, ‘একেকটি লাশ পড়ে আর আমরা সাময়িকভাবে প্রতিবাদী হই। কিন্তু সমাজ ও দেশের নেতৃত্বে যাঁরা থাকেন, তাঁদের টনক নড়ে না। তাঁরা এগুলো সাধারণ ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার প্রয়াস চালান। ফলে বারবার শিক্ষাঙ্গন রক্তাক্ত হয়।’ তিনি আরও বলেন, যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই, যে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, সে বিশ্ববিদ্যালয়ের কোনো যৌক্তিকতা নেই।সংহতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সামিনা লুত্ফা, শিল্পী অরূপ রাহী, বাংলার পাঠশালার সংগঠক আকরাম হোসেন, বিপ্লবী নারী সংহতির সহসমন্বয়ক তাসলিমা আক্তার, ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের শিক্ষার্থী আবু বকর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষক সংগঠন সাদা দল।মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, বিশ্ববিদ্যালয় হত্যা ও সন্ত্রাসের জায়গা নয়।