প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ভাসমান শিক্ষাতরি চালু হয়েছে। গতকাল শুক্রবার রৌমারীর বাগুয়ার চরে ভাসমান শিক্ষাতরির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন রৌমারীর ইউএনও আবদুল হান্নান, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন প্রমুখ। ব্র্যাকের সহযোগিতায় শিক্ষাতরিতে চরাঞ্চলের ৫০টি শিশুকে পড়াশোনার পাশাপাশি ছড়া, গান, নাচ, আবৃত্তি ও ছবি আঁকা শেখানো হবে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম