শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দফা দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল রোববার তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
এর আগে গত শনিবার থেকে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছিলেন। হাসপাতালে রোগীর স্বজনদের প্রবেশ সীমিত করা, বেতন বৃদ্ধি, নতুন হোস্টেল নির্মাণসহ ছয়টি দাবিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এই আন্দোলনে নামে।