প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার নাজমুল আলীকে (২০) তাঁর দুই স্বজন মোটরসাইকেলে হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা মোটরসাইকেলটি জরুরি বিভাগের দুই শয্যার মাঝে রাখেন। এ সময় কর্মরত চিকিৎসা কর্মকর্তা ফরিদউদ্দিন মোটরসাইকেলটি সরিয়ে রাখতে বললে রোগীর স্বজনেরা তাঁকে লাঞ্ছিত করেন।
তত্ত্বাবধায়ক এ বি এম শামসুল আলম বলেন, চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় অপর হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।