শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ধর্মঘট শুরু করার ২৪ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে তাঁরা কাজে যোগ দেন।শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, বেতনের দাবিতে তাঁরা গত সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। গতকাল হাসপাতালের তত্ত্বাবধায়ক শামসুল আলমের সঙ্গে বৈঠকে সোমবারের মধ্যে মে মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান। এ কারণে তাঁরা ওই দিন পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক শামসুল আলম বলেন, ‘আশা করি, সোমবারের মধ্যে শিক্ষানবিশ চিকিৎসকদের বেতন দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে।’