প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকেরা আজ বুধবার থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তাঁদের দাবি পূরণ না হওয়ায় গতকাল মঙ্গলবার কর্মসূচির শেষ দিনে এ ঘোষণা দেওয়া হয়।হাসপাতালে পরিবহন শ্রমিক নেতা বাবলু শেখের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন। ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি সুবর্ণ রায় বলেন, পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবারের মধ্যে দাবি মেনে না নেওয়ায় তাঁরা আজ বুধবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন।