শিক্ষানবিশ নারী চিকিৎসকদের হোস্টেলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ নারী চিকিৎসকদের আবাসিক হোস্টেলে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা চিকিৎসকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, ওই দিন রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভবনটির চারতলায় উঠে নারী চিকিৎসকদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে টাকা, কয়েকটি মুঠোফোন, একটি ল্যাপটপ, একটি ওভেন ও কাপড় করে নিয়ে যায়। ওই ঘটনার পর আতঙ্কে ভবনটিতে থাকা সব নারী চিকিৎসক গতকাল বুধবার হোস্টেল ছেড়েছেন।