শিক্ষানবিশ সেবিকাদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সাধীন এক রোগীর ভাইয়ের হাতে একজন সেবিকার লাঞ্ছিত হওয়ার ঘটনায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ সেবিকারা গতকাল মঙ্গলবারও কর্মবিরতি পালন করেছে। সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় তারা। এ ছাড়া হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকারা গতকাল কালো ব্যাজ ধারণ করে চিকিত্সা সেবা দেয়। এই কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগীরা।