শিক্ষানবিশ হিসেবে কাজ করার অনুমতি প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানিবশ চিকিৎসক হিসেবে কাজ করার অনুমতি পাচ্ছেন না নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ১৯ শিক্ষার্থী। গতকাল রোববার প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী শিক্ষার্থীরা একটি মানববন্ধন করে এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষার্থীরা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রফেশনাল ফাইনাল বা এমবিবিএসের শেষ পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হন। এরপর বাংলাদেশ চিকিৎসা ও দন্ত পরিষদ (বিএমডিসি) কার্যালয়ে শিক্ষানিবশ হিসেবে কাজ করার অনুমতি ও অস্থায়ী নিবন্ধনের জন্য গেলে কর্তৃপক্ষ তাঁদের অনুমতি দেয়নি।
কারণ হিসেবে কর্তৃপক্ষ জানায়, কলেজ বিএমডিসি প্রদত্ত শর্তাবিল পালন না করায় এ বছর তাঁদের অনুমতি দেওয়া হবে না।
শিক্ষার্থীরা বলেন, শর্তগুলোর একটিও এমবিবিএস পাস করা শিক্ষানিবশ চিকিৎসকদের জন্য পালনীয় বা সম্পর্কিত নয়। কলেজের জন্য পালনীয়।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থী জামিউল হাসান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, যদি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে শিক্ষানিবশ হিসেবে কাজ করার মতো সীমাবদ্ধতা থাকে, তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার যেন তাঁদের অন্য কোনো সরকারি মেডিকেল কলেজে শিক্ষানিবশ হিসেবে কাজ করার সুযোগ করে দেয়।
প্রফেশনাল ফাইনাল বা এমবিবিএসের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করার জন্য একটি অস্থায়ী নিবন্ধন ও অনুমতির প্রয়োজন হয়। বিএমডিসি এই অনুমতি দিয়ে থাকে৷