প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য নতুন বিধিমালা ও কমিশন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষানীতির বাইরে কিছু করেনি। আর শিক্ষানীতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তাগিদ রয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষক নিয়োগ নিয়ে সাংসদদের আলোচনার প্রসঙ্গ টেনে প্রশ্ন রাখেন, সেদিন যে আলোচনা হয়েছে, তা কি শিক্ষানীতির সঙ্গে সংগতিপূর্ণ? প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে মেধাতালিকা করে দেবে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে।