শিক্ষানীতি প্রকাশের প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে সম্প্রতি শিক্ষানীতি অনুমোদন হওয়ার পর এটি চূড়ান্তভাবে প্রকাশের প্রস্তুতি চলছে। শিক্ষাব্যবস্থা সম্পর্কে শিক্ষানীতির প্রস্তাব, নির্দেশনা ও পরামর্শ মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে।জানা যায়, শিক্ষানীতিতে ছোটখাটো ভুলত্রুটি বা অসংগতি আছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে। দেখা হচ্ছে ভাষাগত ত্রুটি। এগুলো শেষ হলে মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষানীতি ছাপার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া এটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আনুষ্ঠানিকতার জন্য জাতীয় সংসদে শিক্ষানীতি উপস্থাপন করা হবে।