শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট দিনাজপুর জেলা শাখা গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।দিনাজপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধনকালে দেওয়া বক্তব্যে শিক্ষকনেতারা বলেন, নতুন শিক্ষানীতিতে ধর্ম, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানুষের স্বভাবজাত অনুভূতিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জীবন ও জীবিকার সুযোগ ও পথের নির্দেশনা রয়েছে। এর ফলে দেশে কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে। সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে।