শিক্ষানীতিতে বাস্তবসম্মত বিষয় সম্পৃক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেছেন, তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরের বিষয়ে আগ্রহ কমে যাচ্ছে। এই আগ্রহ ফিরিয়ে আনতে হবে। এ জন্য শিক্ষানীতিতে বাস্তবসম্মত বিষয় সম্পৃক্ত করতে হবে।গতকাল রোববার সাউথ এশিয়া ইয়ুথ ফোরাম ফর পিসের উদোগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘দক্ষিণ এশিয়ার যুবসমাজ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোজাফ্ফর আহমদ এ কথা বলেন।দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণ সমাজের মধ্যে সামগ্রিক দুর্বলতা কাটিয়ে সামাজিক সচেতনতা বাড়ানো, গণতন্ত্রের চর্চায় তরুণ সমাজের ভূমিকা বিস্তার ইত্যাদি লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সার্ক দেশগুলোর মধ্যে অন্য দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা লালন করারও আহ্বান জানানো হয়। আহ্বান জানানো হয় ধর্ম ও সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে তরুণ সমাজকে যে সন্ত্রাসের পথে নিয়ে যাওয়া হয়েছে তা থেকে বের করে এনে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার। বক্তারা বলেন, পশ্চিমা দেশগুলোতে তরুণদের মধ্যে ধর্ম আর সাম্প্রদায়িকতার অপপ্রোয়োগ হয় না বলে তারা সন্ত্রাসী হয় না।বিশেষ অতিথি নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্রের চর্চার জন্য ভোটাধিকার একটি বড় বিষয়। দক্ষিণ এশিয়ায় ভোটাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা রোধ করতে হলে ভোটাধিকারের প্রয়োগ বাড়াতে হবে। আর তরুণেরাই তা পারেন।বিশেষ অতিথি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, তরুণেরাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার তরুণেরাই করে থাকেন।অপর বিশেষ অতিথি নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেন, বাস্তবতার ভিত্তিতেই তরুণদের সিদ্ধান্ত নিতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমদ বলেন, সার্ক দেশগুলোকে অন্য দেশের শিক্ষার স্বীকৃতি দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে। সাউথ এশিয়া ইয়ুথ ফোরাম ফর পিস সাইফুদ্দিন আহমদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ বক্তব্য দেন।