শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশনা প্রকাশিত
শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) বেসরকারি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের (বেতনের সরকারি অংশ প্রাপ্তি) নীতিমালা ও আবেদনের ফরম প্রকাশ করেছে। আগ্রহীরা এটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি প্রতিষ্ঠানের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসাগুলোর জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সব প্রতিষ্ঠানের জন্য নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে। উল্লেখ্য, ফরমটি ৪৮ পৃষ্ঠায় এবং এ সম্পর্কিত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি ৬০ পৃষ্ঠায় পাওয়া যাবে। শিক্ষা সচিব বরাবরে এমপিওভুক্তির আবেদন করতে হবে।উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমপিওভুক্তির নীতিমালা প্রণয়নের জন্য গত বছরের ১১ জুন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে প্রধান করে একটি কমিটি গঠন করে। সম্প্রতি ওই কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন জমা দেয়।