শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি বা তাঁর মনোনীত ব্যক্তিরা ওই সব প্রতিষ্ঠানের সভাসহ কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা এখন ওই সব প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড তদারকি করবেন। তাঁরা শিক্ষক-কর্মচারীদের বেতনভাতার বিলেও স্বাক্ষর করবেন।
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর জন্য অনুরূপ নিয়মের কথা জানানো হয়।