শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও ডিসি-ইউএনওর সইয়ে বেতন তোলা যাবে
পরিচালনা কমিটির জটিলতায় কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনে সমস্যা সৃষ্টি হলে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে উঠানো যাবে।
গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হয়ে থাকে।
সাংসদেরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনার কমিটির সভাপতি পদে থাকা-সংক্রান্ত আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা দিয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা ২০০৯ এর ৬ (খ) এবং ৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়।