শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আজকের পরীক্ষাও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৮ দলের ডাকা একের পর এক কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, সম্মান ও বিদ্যালয়গুলোর বার্ষিকসহ বিভিন্ন পরীক্ষা একের পর এক পেছাতে হচ্ছে। হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠেয় আজ মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।এর আগে ৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা রাজপথ অবরোধ ও ৪ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, আজকের সব পরীক্ষাই অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। চলমান বার্ষিক পরীক্ষাও স্থগিত করেছে বিভিন্ন বিদ্যালয়। ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের একজন শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, এর আগে স্থগিত হওয়া ৯ ডিসেম্বরের পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর সকালে আর আজকের পরীক্ষা হবে ওই দিন বিকেলে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর আজকের পরীক্ষাটি হবে আগামীকাল। আর নবম শ্রেণীর পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর।