শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, বই ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার কাঞ্চনীবাজার প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের গ্রন্থাগারে গত রোববার রাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঠ্যবইসহ কয়েক হাজার বই ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার চররুহিতা এলাকায় অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আধা পাকা ভবনে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন জ্বলতে দেখে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।