শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৩ থেকে ১৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০১০ শিক্ষাবর্ষের শারদীয় দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করেছে। আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা এই ছুটি ভোগ করবে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ কথা জানানো হয়। আগে এ ছুটি ১৬ থেকে ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তথ্য বিবরণী।