ফারাজ-অবিন্তার আদর্শে জঙ্গিবাদ রুখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। ছবিটি গতকাল সকালে সাতকানিয়ার ডলু সেতু এলাকা থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। ছবিটি গতকাল সকালে সাতকানিয়ার ডলু সেতু এলাকা থেকে তোলা l প্রথম আলো

শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল শনিবার জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটিতে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সভায় বক্তারা বলেন, জঙ্গিরা বাংলাদেশ নয়, ফারাজ ও অবিন্তারা বাংলাদেশ। তরুণ সমাজকে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ছাড়া ফেনীতে আয়োজিত কর্মসূচিতে সামাজিক সচেতনতার মাধ্যমে জঙ্গিবাদ প্রতিহত করার অঙ্গীকার করা হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কক্সবাজার: সকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকেরা জঙ্গিবাদবিরোধী শপথ নেন। পরে বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রণজিত দাশ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দীন কবির।

এ ছাড়া কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, কক্সবাজার সিটি কলেজ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার মডেল হাইস্কুল, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, উত্তরণ মডেল হাইস্কুলসহ জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা হয়।

এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে গতকাল দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ক​রা হয় l প্রথম আলো
এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে গতকাল দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ক​রা হয় l প্রথম আলো

রাঙামাটি: সকালে শহরের তবলছড়ি এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা।
নোয়াখালী: বেলা ১১টায় নোয়াখালী জিলা স্কুল, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ে এবং বেলা আড়াইটায় মাইজদী বালিকা বিদ্যানিকেতনে আলোচনা সভা হয়। একই সময়ে সেনবাগ সরকারি কলেজ, সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়সহ জেলার সব স্কুল-কলেজে একই কর্মসূচি পালিত হয়।
বান্দরবান: বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জঙ্গিবাদবিরোধী নাটিকা মঞ্চস্থ করেছে। কলেজ মিলনায়তনে মঞ্চস্থ নাটিকাটির নাম বিভ্রমে বিষলতা। প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ ইয়াকুব রচিত নাটিকায় বিভ্রান্ত কিছু তরুণ কীভাবে জঙ্গিবাদে যুক্ত হচ্ছে তা তুলে ধরা হয়। পরে জঙ্গিবাদ সভায় অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মেজর দিলীপ কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা হরিশঙ্কর দাশ।

ফেনী: ছাগলনাইয়ায় মৌলভী সামছুল করিম কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী।

সকালে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ফাতেমা আফরোজ। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, কলেজের উপাধ্যক্ষ মো. রুহুল আমিন, সহযোগী অধ্যাপক এ কে এম এমদাদুল হক, সাংবাদিক আবু তাহের।

লক্ষ্মীপুর: দুপুরে সদর উপজেলার বাংগা খাঁ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ওহিদুজ্জামান, আহসান উল্লাহ চৌধুরী, শিক্ষক তপন চন্দ্র মজুমদার।

এ ছাড়া কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, প্রতাপগঞ্জ উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, দিঘলী উচ্চবিদ্যালয়, মান্দারী উচ্চবিদ্যালয়সহ সদর উপজেলার ৭৭টি উচ্চবিদ্যালয়ে সমাবেশ হয়েছে।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল জঙ্গিবাদবিরোধী নাটিকা বিভ্রমে বিষলতা মঞ্চস্থ করে l প্রথম আলো
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল জঙ্গিবাদবিরোধী নাটিকা বিভ্রমে বিষলতা মঞ্চস্থ করে l প্রথম আলো

খাগড়াছড়ি: যেকোনো মূল্যেজঙ্গিবাদ ও সন্ত্রাস রোখার প্রত্যয় নিয়ে খাগড়াছড়ির সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ হয়েছে। বেলা ১১টায় একযোগে এসব সমাবেশ হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে যোগ দেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি সদর সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল হাসান মাহমুদ, পুলিশ সুপার মো. মজিদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ্ উদ্দিন।
রামগতি (লক্ষ্মীপুর): রামগতি ও কমলনগর উপজেলার চারটি কলেজ, ২৭টি মাদ্রাসা ও ৩৪টি উচ্চবিদ্যালয়ে সভা হয়েছে। রামগতিতে অনুষ্ঠিত বিভিন্ন সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল, সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান।
বাঘাইছড়ি (রাঙামাটি): সকালে উপজেলার কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম। এদিকে কাচালং ডিগ্রি কলেজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান।

আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নাছির উদ্দীন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, ইউএনও গৌতম বাড়ৈ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার বলেন, উপজেলার ২৬টি স্কুল, ১১টি মাদ্রাসা ও ৩টি কলেজে কর্মসূচি পালিত হয়।

সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দেব। সমাবেশে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাসিনা জাফর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী। এ ছাড়া সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ, সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়, ছমদরপাড়া উচ্চবিদ্যালয়, সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসা, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসা, সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

টেকনাফ (কক্সবাজার): গতকাল জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নেন টেকনাফ ডিগ্রি কলেজের চার শতাধিক শিক্ষার্থী। শপথবাক্য পাঠ করান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন। এর আগে কলেজের মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার বলেন, ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালিত হয়েছে।