শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান ও ঈদের ছুটি শুরু ২৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুলাই থেকে ছুটি শুরু হবে।

চলতি বছর রমজান ও ঈদ উপলক্ষে ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। আগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এই ছুটি ১১ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল।

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে বলেন, বিভিন্ন কারণে অনির্ধারিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি হবে।