শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তির নামে নির্যাতন কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতন করা কেন অবৈধ ও মৌলিক অধিকারপরিপন্থী হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল রোববার জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ১০ দিনের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ৪ আগস্ট রুল শুনানির দিন ধার্য করে দিয়েছেন।সম্প্রতি স্কুলে কঠিন শাস্তি দেওয়ার পরিণতিতে এক স্কুলছাত্র আত্মহত্যা করে। এ নিয়ে ১৫ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শিক্ষার্থীদের অমানবিক শাস্তি দেওয়ার এমন ১৩টি ঘটনা তুলে ধরে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে।আদালতের আদেশে নির্যাতনের নামে শাস্তি দেওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এ সংক্রান্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিল করতে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।