প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সরকার নির্ধারিত ফি কার্যকরের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। এতে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি ইয়াছিন আরাফাত, জয়নাল উদ্দিন জাহেদ, নাঈম রনি ও আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকার নির্ধারিত ফি কার্যকর করেনি। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত ফি নিলে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।