শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, শিক্ষকসহ দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে সন্ত্রাসীরা এক শিক্ষকসহ দুজনকে কুপিয়ে জখম করেছে।
আহতরা হলেন প্রতিষ্ঠানের পরিচালক জামায়াতে ইসলামীর সমর্থক একরাম উল্লাহ (৩৪) ও শিক্ষক আবদুল আহাদ (২৫)।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে গফরগাঁও পৌরসভার ইমামবাড়ি এলাকায় জামায়াত-সমর্থকদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে আট থেকে ১০ জনের একদল সন্ত্রাসী।