শিক্ষাবান্ধব সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বর্ণমালা প্রাথমিক বিদ্যালয়কে নিম্নমাধ্যমিক স্তর ও ভোলানন্দ নৈশবিদ্যালয়কে দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার সিটি করপোরেশনের হল রুমে অনুষ্ঠিত মাসিক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়। সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্তের সভাপতিত্বে এ সভা হয়। সভায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরে উন্নীত করার এ সিদ্ধান্তকে একটি ‘শিক্ষাবান্ধব সিদ্ধান্ত’ বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সভায় ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।