শিক্ষাবিদ বজলুল মবিন চৌধুরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ বজলুল মবিন চৌধুরী আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বসুন্ধরা ক্যাম্পাসে বজলুল মবিন চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে তাঁকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে।বজলুল মবিন চৌধুরী ১৯৪১ সালের ১৬ মার্চ সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬১ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে বজলুল মবিন চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।১৯৯৪ সালে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে সহ-উপাচার্য হিসেবে যোগ দেন তিনি। পরে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করেছেন।