শিক্ষাবৃত্তি
ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করেছে ফেনী সমিতি, ঢাকা। গতকাল শুক্রবার শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সমিতি, ঢাকার সভাপতি ফজলুল করিম চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আশ্রাফুল হায়দার চৌধুরী, হারুন পাটোয়ারী, মোজাহেরুল ইসলাম, ফেনী পৌরসভার কাউন্সিলর স্বপন মিয়াজী। অনুষ্ঠানে নবম থেকে স্নাতক শ্রেণির ১৬২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়।