শিক্ষাবৃত্তি
এইচএসসি, এসএসসি, জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। উপজেলা পরিষদ সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১১৭ জন, জেএসসিতে ৬৭ জন, এসএসসিতে ৩৯ জন ও এইচএসসিতে সাতজন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৯৫ হাজার ১০০ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সবাই পেকুয়া উপজেলার বাসিন্দা।