শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম ও দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে নোয়াখালী পৌরসভা। আগামী মাস থেকে চেকের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হবে। গতকাল বুধবার পৌরসভার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র সহিদ উল্যাহ খান এ তথ্য জানান। তিনি বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে পৌরসভার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পৌরসভার ১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের আটজন করে শিক্ষার্থীকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।