শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২৪ জন মেধাবীকে বৃত্তি দেওয়া হয়েছে। আলহাজ আমিনুল ইসলাম বৃত্তি প্রকল্প এ বৃত্তি দেয়। এ ছাড়া ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। গত রোববার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে আফাজ উদ্দীন স্মৃতি সংঘ ও আফাজ উদ্দীন বিজ্ঞান ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্মৃতি সংঘের সভাপতি ইব্রাহিম খলিল প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক রাশেকরহমান। পরে কবিতা আবৃত্তি, দর্শক কুইজ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।