শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষিত নারীরাই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে। দেশের জনগোষ্ঠীর অর্ধেকই নারী। তাঁদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। গতকাল বৃহস্পতিবার নগরের এলজিইডি ভবনের মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও ওয়েল গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালাম। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম