শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলহাজ ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়েছে। গত ২২ মার্চ লাউর ফতেপুর কেজি হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে উপজেলার ১৭২ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার করে টাকা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক, অধ্যক্ষ আবদুল মজিদ, ফুরকানুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।