শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে নারায়ণগঞ্জ জেলার ১ হাজার ১৮৯ জন কৃতী শিক্ষার্থীকে ৫৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ। গত বছর অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়াদের ছয় হাজার টাকা ও জিপিএ-৫ পাওয়াদের চার হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন।