প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার বিভিন্ন কলেজে অধ্যয়নরত জিপিএ-৫ পাওয়া ৫৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ঢাকার বরিশাল জেলা সমিতি। প্রত্যেককে পাঁচ হাজার টাকা ও সনদ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি দেওয়া হয়। সমিতির সভাপতি সরদার মো. মজিবর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক, সমিতির সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, অনুষ্ঠানের সদস্যসচিব নজরুল ইসলাম প্রমুখ।