প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ১১টি মাধ্যমিক এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের ৯৬ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বার্ষিক শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট এ বৃত্তি দেয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মো. মুনিরউদ্দীন। বক্তব্য দেন ট্রাস্টের সম্পাদক মো. ইমদাদুর রহমান, ট্রাস্টি সদস্য মো. জাহিদুর রহমান, পৌরসভার মেয়র রাজিউর রহমানসহ ট্রাস্ট পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।