শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চতর পর্যায়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে সাড়ে সাত লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে। বৃত্তিপ্রাপ্ত এ ৫০ শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা দেওয়া হয়। লালমনিরহাট শহরের থানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গতকাল দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রাম আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকার প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ।