শিক্ষাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের অর্থায়নে সিলেট বিভাগের ৪৮ জন মুক্তিযোদ্ধা সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার নগরের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি সিলেটের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি মো. আরশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতীয় হাইকমিশন ঢাকার ফার্স্ট সেক্রেটারি নিনাদ এস দেশপান্ডে ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।