প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো। জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম বেনজামিন রিয়াজি, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান প্রমুখ। অনুষ্ঠানে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহীদ এম মনসুর আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।