প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অসহায়, দরিদ্র ও মেধাবী ১৮১ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৫০ জন শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করে। এর মধ্য থেকে ১৮১ জনকে বৃত্তির জন্য বাছাই করা হয়। শ্রেণিভিত্তিক ভাগে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়। ইউএনও এ কে এম তাজকির উজ-জামান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে উপজেলার ১২টি সাংস্কৃতিক দলের মধ্যে মাদল (বড় আকারের ঢোল) বিতরণ করা হয়।