শিক্ষাবৃত্তি ও কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষাবৃত্তি ও কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগান নিয়ে গতকাল শনিবার তেঁতুলিয়া শিশু স্বর্গ নামের একটি সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি ও কম্বল দেওয়া হয়। তেঁতুলিয়া শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ স্বাগত বক্তব্য দেন। পরে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা আটজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং ওই এলাকার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীকে একটি করে কম্বল দেওয়া হয়।