শিক্ষাবৃত্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সুষ্ঠু প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে শিক্ষাবৃত্তি নির্বাচনী পরীক্ষার আয়োজন করেছে শাহীন শিক্ষা পরিবার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার সকালে এ পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুলের তৃতীয় ও পঞ্চম শ্রেণির ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। শহরের শাহীন স্কুল, হিতৈষী উচ্চবিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়—এ তিনটি কেন্দ্রে সকালে তৃতীয় শ্রেণি ও দুপুরে পঞ্চম শ্রেণির পরীক্ষা হয়। মেধাক্রম অনুসারে প্রথম ৮০ জনের প্রত্যেককে প্রতি মাসে ১ হাজার টাকা করে ১ বছর ধরে শিক্ষাবৃত্তি এবং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ দেওয়া হবে।