প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বেসরকারি সংস্থা আরডিআরএসের অতিদরিদ্র সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে আরডিআরএসের নীলফামারী প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। সংস্থার প্রকল্প সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্থার ক্ষুদ্রঋণ প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, স্কুল ফিডিং প্রকল্পের সমন্বয়কারী আমিনুর রহমান প্রমুখ। মোট ১৫ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।