শিক্ষাবৃত্তি পেল ১৬৩ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ‘প্রফেসর মাহফুজা খানম-ব্যারিস্টার শফিক আহমেদ’ বৃত্তি পেয়েছে ১৬৩ জন শিক্ষার্থী। গতকাল শুক্রবার সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে টাকা ও সনদ তুলে দেন মাহফুজা খানম। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, ইডেন কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) এ এন রাশিদা, বৃত্তি পরিচালনা পরিষদের সদস্যসচিব কাশীনাথ সরকার।