শিক্ষাবৃত্তি পেল ২৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২৩ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট ৭৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। মাধ্যমিক স্তরের একজন ছাত্রীসহ পাঁচজন, উচ্চমাধ্যমিক স্তরে পাঁচজন ছাত্রীসহ ১১ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দুজন ছাত্রীসহ সাতজনকে বৃত্তির টাকা দেওয়া হয়েছে।