শিক্ষাবৃত্তি পেলেন বান্দরবানের ৪২৭ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার ১ হাজার ২৮১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বান্দরবানের ৪২৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান।
বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রামের বেশির ভাগ শিক্ষার্থীর অভিভাবক দরিদ্র। দুর্গম এলাকা ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার জন্য শিক্ষাবৃত্তির প্রবর্তন করা হয়েছে।